গুচ্ছ কার্যসূচি নিয়ে দু’দিনের আসাম সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহ। বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশৰ্মা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে কাল (শুক্রবার) নবনির্মিত রাজভবনের শুভ উদ্বোধন সম্পূর্ণ হবে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির কোর কমিটির বৈঠকেও যোগ দিবেন অমিত শাহ। শুক্রবারে নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের একটি সম্মেলনেও ভাষণ দেবেন কেন্দ্রীয় মন্ত্রী।


আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ বিমানে গুয়াহাটিতে পৌঁছেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রাতেই বিজেপির চাণক্য খ্যাঁত শাহ রাজ্য কোর কমিটির সভায় অংশগ্রহণ করবেন এবং দলীয় আয়োজিত একটি নৈশভোজ অংশগ্রহণ করবেন। কোর কমিটির বৈঠকে নির্বাচনী প্রস্তুতির উপর আলোকপাত করা হবে বলে মনে করা হচ্ছে, যা দলের জন্য একটি উচ্চ অগ্রাধিকার বলে ধারনা দলীয় নেতৃত্বের।

এদিকে, রাত পোহালেই শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী শাহের হাত ধরে নবনির্মিত রাজভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। জাতীয় সাইবার ফরেনসিক ল্যাবের উদ্বোধন করবেন মোদি মন্ত্রী সভার গুরুত্বপূর্ণ সদস্য। এছাড়াও ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আই.টি.বি.পি) সশস্ত্র সীমা বল (এস.এস.বি) এবং আসাম রাইফেলসের জন্য বিভিন্ন প্রকল্প উৎসর্গ করবেন অমিত শাহ।
