শহরের বেহাল সড়ক মেরামতির দাবিতে স্মারকপত্র প্রদান করতে গিয়ে জিএমের দুর্ব্যবহারের শিকার করিমগঞ্জ জেলা কংগ্রেস। ঘটনা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি শ্রীভূমির NHIDCL কার্যালয়ে, কংগ্রেসিদের প্রতিবাদী বিক্ষোভে কেঁপে উঠলো বিভাগীয় কার্যালয়। জেলা কংগ্রেসের স্মারকপত্র গ্রহণে NHIDCL-এর জেনারেল ম্যানেজারের অনীহা প্রকাশ করার ঘটনা নিয়ে বিতর্কের সূত্রপাত।
হিন্দীভাষী জিএমের দূর্ব্যবহারের কার্যালয়ের ভিতরেই ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেসিরা। প্রতিবাদী বিক্ষোভে রীতিমত হুলুস্থুল পরিস্থিতি সৃষ্টি হলে ছুটে আসতে হয় পুলিশ বাহিনী। NHIDCL-এর জেলারেল ম্যানেজারকে বিজেপির এজেন্ট আখ্যায়িত করে পাল্টা তীর্যক বাক্যবাণ কংগ্রেসিদেরও। পূজোর আগে সীমান্ত শহরের রাস্তা সংস্কার না হলে মন্ত্রীদের ঘিরে শান্তিপূর্ণ প্রতিবাদ-ধর্ণা ইত্যাদি কর্মসূচির সতর্কবার্তা জেলা কংগ্রেসের।

শিয়রে বাঙালীর প্রধান উৎসব দুর্গাপূজা অথচ এখনও শ্রীভূমি শহরের ভাঙাচোড়া ঝরাজীর্ণ রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ না করায় আজ জেলা সভাপতি তাপস পুরকায়স্থের নেতৃত্বে কংগ্রেসের বড়সড় একটি প্রতিনিধি দল এনএইচ আইডি এসের কার্যালয়ে উপস্থিত হয়ে পুজার আগে শহরের সমস্ত বেহাল রাস্তা সংস্কারের দাবি সংবলিত একটি স্মারকপত্র প্রদান করতে গেলে শুরুতেই বেশি জমায়েত দেখে জেনারেল ম্যানেজার বলেন এটি কোনো রাজনৈতিক দলের কার্যালয় নয়। এসময় কংগ্রেসি দলের সঙ্গে তীব্র বাকবিনিময় হয় এবং উভয় পক্ষের মধ্যে সৃষ্টি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।
এক পর্যায় এন এইচ আইডিসিলের জিএম স্মারকপত্র গ্রহণে অস্বীকৃতি জানালে পরিস্থিতি বিঘ্নিত হয়। জিএমের এমন আচরণে কংগ্রেসিরা অসন্তোষ প্রকাশ করেন। কার্যালয়ের ভিতরে ক্ষোভ জানিয়ে প্রতিবাদী কর্মসূচি হলে পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। NHIDCL এর জেনারেল ম্যানেজার কংগ্রেস দলের কাছ থেকে স্মারকপত্র গ্রহণ না করাকে কেন্দ্র করে জেনারেল ম্যানেজারের কক্ষে কংগ্রেস কর্মীরা প্রতিবাদ জানান। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ বাহিনী উপস্থিত হয়।

শেষ পর্যন্ত পুলিশের উপস্থিতিতে কংগ্রেস কর্মীদের কাছ থেকে স্মারকপত্র গ্রহণ করেন NHIDCL এর জেনারেল ম্যানেজার। জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্থ বলেন, পূজার আগে স্থানীয় মন্ত্রী থাকার পরও জাতীয় সড়কের এমন বেহাল অবস্থা মেনে নেওয়া যায় না। যদি দুর্গা পূজার পূর্বে জাতীয় সড়ক সহ শহরের বেহাল রাস্তার কাজ সম্পূর্ণ না হয় তাহলে শ্রীভূমিতে আগত যে কোনো মন্ত্রীকে সামনে পেলে তারা গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ কর্মসূচি করবেন বলে সতর্কবার্তা দেন।
