ফের আড়াই কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করলো কাছাড় পুলিশ। লক্ষীপুর থানার বাশঁকান্দি এলাকায় অভিযান চালিয়ে বৃহৎ সাফল্য লাভ। এই অভিযানে একজনকে আটক করে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

পার্শ্ববর্তী মনিপুর রাজ্য থেকে বৃহৎ পরিমাণের মাদক কাছাড় জেলার মধ্য দিয়ে বহিঃরাজ্যে পাচারের উদ্দেশ্য ভেস্তে দিল কাছাড় পুলিশ। লক্ষীপুরে নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযানে কাছাড় পুলিশের ফের একবার বিরাট সাফল্য। লক্ষীপুর থানার অন্তর্গত বাশঁকান্দি পুলিশ ইনভেস্টিগেশন সেন্টারের সামনে মনিপুর রাজ্য থেকে আসা AS11C7832 নম্বরের মারুতি সুজুকি গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৫ টি সাবানের বাক্সে লুকিয়ে রাখা ৪১০ গ্রাম সম্ভাব্য হেরোইন বাজেয়াপ্ত। সঙ্গে গ্রেফতার করা হয় ফিরোজ আহমেদ নামের এক সরবরাহকারীকে। সরবরাহকারী ফিরোজের বাড়ি সোনাই থানার অন্তর্গত ধ্বনিপুর গ্রামে বলে জানা গেছে। বাজেযাপ্ত করা হেরোইনগুলির বাজারমূল্য প্রায় ২.৫ কোটি টাকা বলে জানিয়েছেন জানান কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার নোমাল মহত্তা। সঙ্গে পুলিশ সুপার আরও জানান যে্, পার্শ্ববর্তী মনিপুর রাজ্য থেকে বৃহৎ পরিমাণের এই হেরোইন গুলি নিয়ে আসা হয়েছিল এবং কাছাড় জেলার মধ্য দিয়ে বহিঃরাজ্যে পাচারের উদ্দেশ্য ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *