কাছাড় কলেজে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে কাছাড় জেলা কংগ্রেসের প্রতিবাদ। কাছাড় পুলিশ সুপার কার্যালয়ের সামনে প্রতিবাদ সাব্যস্ত করে ৬ দিনের মধ্যে দোষীদের আটক করে কঠোর শাস্তি প্রদানের দাবি আন্দোলনকারীদের।
শুক্রবার NSUI-র প্রাক্তন সাধারণ সম্পাদক চন্দন মজুমদারের উপর হামলার ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে জেলা কংগ্রেস কার্যালয় থেকে প্রতিবাদী মিছিল বের করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে প্রতিবাদ সাব্যস্ত করেন কংগ্রেস কর্মীরা। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে সভাপতি সজল আচার্যী ও বিধায়ক খল্লিল উদ্দিন মজুমদার জানান- গতকাল কাছাড় কলেজে এভিবিপি ছাত্র সংগঠনের সাথে বিরোধে এনএসইউআই-র প্রাক্তন সাধারণ সম্পাদক চন্দন মজুমদার সহ বেশ কয়েকজন আহত হন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ে অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতোর কাছে স্মারকপত্র প্রদান করেন কংগ্রেস প্রতিনিধি দল। তারা সময়সীমা বেঁধে দেন ৬ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য। কংগ্রেস নেতারা অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে শিলচরের কলেজগুলিতে রাজনৈতিক প্রভাব বাড়ছে যা তারা মেনে নিতে পারবেন না। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও কংগ্রেস জানায়। পুলিশ সুপারের কাছে দাবী জানানো হয় অতিসত্বর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। দাবি পূরণ না হলে আগামী দিনে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও কংগ্রেসের তরফে জানানো হয়।

এদিন উপস্থিত ছিলেন জেলা সভাপতি সজল আচার্জী, পাপন দে, সজল বণিক, সঞ্জীব রায়,বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, জন্মজয় চৌধুরী, রঞ্জিত দেবনাথ,রনধীর দে, প্রাক্তন মন্ত্রী অজিত সিং,মহিলা কংগ্রেস,সেবা দল, এনএসইউআই সহ কংগ্রেস সমর্থকরা।
