আসাম-ত্রিপুরা সীমান্ত আবারও মাদক চোরাচালানের রুট হিসেবে চিহ্নিত হলো। দুদিনর মাথায় ফের শ্রীভূমি জেলা পাথারকান্দি বিধানসভার বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পুলিশের অভিযানে ধরা পড়ছে বিপুল পরিমার নেশা জাতীয় কফ সিরাফ সহ এক পাচারকারী।

বৃহস্পতিবার বিকেলে  চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পুলিশের তৎপরতায় বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ জব্দ হয়। ঘটনায় জড়িত সন্দেহে ত্রিপুরার এক যুবককে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে চুরাইবাড়ি ওয়াচ পোস্টে নাকা চেকিং পোস্টে কর্তব্যরত পুলিশ কর্মীরা। অসম সীমান্ত পেরিয়ে   ত্রিপুরা সীমান্ত প্রবেশের মুখে TRv01 X 1858 নম্বরের একটি গাড়ি আটক করা হয়।আই সি প্রণব মীলির নেতৃত্বে  গাড়িতে ব্যাপক তল্লাশি চালায় কর্তব্যরত পুলিশকর্মীরা এতে পুলিশের চোখে পড়ে কয়েকটি ড্রাম। সেগুলো খুলে দেখা যায় ভেতরে রয়েছে নেশাজাতীয় কফ সিরাপ কোডিন ফসফেট (ব্র্যান্ড নাম – ESKUF)। উদ্ধার হওয়া কফ সিরাফ বর্তি ড্রামের সংখ্যা মোট ২১টি, আর প্রতিটি ড্রামে ছিল ৩০টি করে নেশা জাতীয় কফ সিরাফের বোতল। সব মিলিয়ে জব্দ হয়েছে ৭০০ বোতল।এতে সঙ্গে সঙ্গে পুকিশ ঘটনাস্থলেই গাড়ি থেকে আটক করা হয় ত্রিপুরার বাসিন্দা উত্পল রায়কে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কীভাবে ও কোথা থেকে এই কফ সিরাপ সংগ্রহ করেছে এবং কোথায় পাচার করার পরিকল্পনা করেছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ।

অভিযানকারী বাহিনী ধারণা করছে, সীমান্ত এলাকা ব্যবহার করে সক্রিয় রয়েছে একটি বড় মাদক চক্র, যারা প্রতিনিয়ত বিভিন্ন চালানের মাধ্যমে আসাম ও ত্রিপুরা জুড়ে এই ধরনের নেশাজাতীয় দ্রব্য পাচার করছে। তবে পুলিশের মতে, সাম্প্রতিক এই অভিযান পাচারকারীদের জন্য একটি বড় বার্তা যে, সীমান্তে নজরদারি আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে।স্থানীয় পুলিশ প্রশাসন তথা চুরাইবাড়ি ওয়াচ পোস্টে আই সি প্রণব মীলি জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এর সঙ্গে জড়িত মূল মাস্টারমাইন্ডদেরও হদিস,বেরতে পুকিশে তদন্ত অব্যহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *