নজীর বিহীন কাণ্ড প্রকাশ্যে এল সীমান্ত শহরে। শ্রীভূমির ফ্রন্টিয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের এক ছাত্রের কাছ থেকে পিস্তল উদ্ধার। শ্রেণিকক্ষে ক্লাস চলাকালীন ছাত্রের কাছ থেকে অগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘিরে শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

একাদশ শ্রেণিতে যখন শিক্ষক ক্লাস নিচ্ছিলেন শিক্ষক,তখন দেখতে পান এক ছাত্র তার ব্যাগের মধ্যে বার বার হাত ঢুকাচ্ছে। এতে শিক্ষকের সন্দেহ হলে শিক্ষক ঐ ছাত্রের ব্যাগ তল্লাশি চালিয়ে ব্যাগ থেকে একটা পিস্তল উদ্ধার করেন। পিস্তল দেখে ক্লাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। এর আগে একই ধরনের ঘটনা দেশের অন্যান্য রাজ্যে শোনা গেলেও, সীমান্ত শহরের পড়ুয়ার কাছে পিস্তল থাকার ঘটনা রীতিমত বিস্ময়ের সৃষ্টি করেছে। সঙ্গে সঙ্গে স্কুলের প্রিন্সিপাল করিমগঞ্জ সদর থানায় খবর দেন, উপস্থিত হয় সদর থানার পুলিশ। পরে পুলিশ উদ্ধার হওয়া পিস্তল ও ছাত্রকে থানায় নিয়ে যায়।
অন্যদিকে, জানা যায় আগেও নাকি কয়েক বার ক্লাসে পিস্তল নিয়ে এসেছিল ঐ একাদশ শ্রেণির ছাত্র। সদর থানার পুলিশ পিস্তল কান্ডের তদন্ত অব্যাহত রেখেছে। এই পিস্তল কোথা থেকে এল ? স্কুলে পিস্তল নিয়ে আসার মতলব কি ছিল ? সবটাই খতিয়ে দেখছে পুলিশ। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে ফ্রন্টিয়ার সিনিয়র সেকেণ্ডারি স্কুল সহ সীমান্ত শহরে।
