ডলু গ্রিনফিল্ডে চা শ্রমিকদের পুনর্বাসন প্রকল্পে নিম্নমানের কাজের অভিযোগ। নিম্নমানের বালি, ইট, পাথর ইত্যাদি দিয়ে নির্মাণ কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। কাজ বন্ধ করে প্রতিবাদ লালবাগের চা শ্রমিকদের।

বহু চর্চিত বড়খলা ডলু গ্রিনফিল্ড বিমানবন্দরের প্রস্তাবিত চা শ্রমিকদের পুনর্বাসনের জন্য সরকার শ্রমিকদেরকে ১৭৩ টি ঘর বানিয়ে দিচ্ছে। কিন্তু ঘর নির্মাণ কাজে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। কাজের সামগ্রী বিক্রি করে নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ তুললেন চা শ্রমিকরা। ডলু লালবাগ নাচ মন্ডপে চা শ্রমিকরা জড়ো হয়ে প্রতিবাদ জানিয়ে কাজ বন্ধের দাবি জানান। এদিন সংবাদ মাধ্যমে গৌতম ভূমিজ,বাবুল রিকিয়াশনরা জানান,এভাবে কাজ করতে দেওয়া হবেনা। আমাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিয়ে এখন নিম্নমানের কাজ হচ্ছে। এসব কাজে হাতের স্পর্শ লাগলে ভেঙে যাচ্ছে। কাজে দুর্নীতি ও অনিয়মের স্পষ্ট দৃশ্য সংবাদ মাধ্যমে তুলে ধরে তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এদিন উপস্থিত ছিলেম কৃষ্ণ প্রসাদ তেলি,গৌতম গোয়ালা,দীপক কর্মকার প্রমুখ।উল্লেখ্য গত কয়েকদিন আগে এই ঘরের কাজ পরিদর্শন করেছিলেন রাজ্যের মূখ্য সচিব ড. রবি কোটা,তার পরেও কিভাবে নিম্নমানের কাজ হচ্ছে এনিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকায়।
