বরাক উপত্যকা ভিত্তিক নেতাজী বিষয়ক বৃহৎ প্রবন্ধ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শিলচরে। বরাকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৩৯৩ জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আগামী ৩১ আগস্ট শিলচরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার হাতে পুরস্কার পাবেন বিজয়ীরা।

শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে বরাক উপত্যকা ভিত্তিক নেতাজী বিষয়ক বৃহৎ প্রবন্ধ প্রতিযোগিতার উদ্বোধন করেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব। উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, পুলিশ সুপার নোমাল মাহাত্তা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই প্রতিযোগীতার আয়োজক ছিল শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ স্থাপনা সমিতি

 

উল্লেখযোগ্য যে, শিলচরের রাঙ্গিরখাড়ি পয়েন্টে প্রায় ২১.৫ ফুট উঁচু নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি স্থাপন করা হবে। আগামী ৩১ আগস্ট মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই মূর্তির উদ্বোধন করবেন। এরই অঙ্গ হিসেবে গত ৭ আগস্ট বরাক উপত্যকাজুড়ে প্রথম পর্যায়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে অংশ নিয়েছিল প্রায় ৫৫ হাজার ছাত্রছাত্রী। সেই প্রতিযোগিতা থেকে নির্বাচিত ৩৯৩ জন ছাত্রছাত্রী পরবর্তী চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। আগামী ৩১ আগস্ট মুখ্যমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *