মাদকের বিরুদ্ধে কাছাড় পুলিশের একের পর এক সফল অভিযান।  ২৪ ঘন্টার মধ্যে আরো এক সফল অভিযানে উদ্ধার বৃহৎ পরিমাণের নিষিদ্ধ মাদক। ১৭৫ গ্রাম নিষিদ্ধ হেরোইন সহ পুলিশের জালে এক যুবক।  জিরিঘাট থানা এলাকার উত্তর লালপানিতে অভিযান চালিয়ে সাফল্য লাভ কাছাড় পুলিশের।

আবারও আড়াই কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করার ২৪ ঘন্টার মধ্যে লক্ষীপুর সমজেলায় জিরিঘাট ও লক্ষীপুর পুলিশের একটি দল গোপন সূত্রের ভিত্তিতে ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালিয়ে জিরিঘাট থানা এলাকার উত্তর লালপানিতে এক ব্যক্তির কাছ থেকে ১৫টি সাবানের বাক্স থেকে হেরোইন জব্দ করে পুলিশ। বাক্সগুলি থেকে মোট ১৭৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। সাথে মণিপুরের জিরিবাম থেকে একটি স্কুটারে করে হেরোইনটি নিয়ে আসা হয়েছিল। এই অভিযানে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেফতার করা যুবকের নাম এন শান্তা কুমার সিংহ। জব্দ করা হেরোইনের বাজার মূল্য কয়েক কোটি হবে বলে অনুমান করা হচ্ছে। কাছাড় পুলিশ আটক করা হেরোইন পাচারকারীকে হেফাজতে নিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *