কাছাড়ের দিগরখালে বেপরোয়া ডাম্পারের ধাক্কা গুরুতর জখম দুই স্কুল পড়ুয়া ছাত্রী। অল্পের জন্য প্রাণরক্ষা হলেও আশঙ্কাজনক অবস্থায় দুই পড়ুয়ার। জরুরীকালীন চিকিৎসাধিন করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার প্রতিবাদে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে দিগরখালে। ক্ষুব্ধ স্থানীয়রা শিলচর-শিলং ৬ নং জাতীয় সড়কে অবরোধ গড়ে বিক্ষোভে ফেটে পড়েন, অঘোষিত অবরোধে দীর্ঘক্ষণ ব্যাহত হয় যান-বাহন চলাচল। পুলিশি হস্তক্ষেপে দীর্ঘ আড়াই ঘন্টা পর সড়ক অবরোধ করে ঘটনায় জড়িত ডাম্পার হেফাজতে নিয়ে আটক করেছে চালককেও।

বিবরণে জানাযায়, কাছাড় জেলার দিগরখাল এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়ে দুই স্কুল ছাত্রী গুরুতর আহত জখমি হওয়ার ঘটনা ঘিরে তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার প্রত্যক্ষদর্শীদের মতে, বেপরোয়া গতিতে আসা একটি ডাম্পার সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে দুই পড়ুয়া। ভাগ্যচক্রে প্রাণে বাঁচলেও জীবন বিপন্ন হয়েছে উঠতি দুই পড়ুয়ার। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে কালাইন হাসপাতাল পাঠান। কিন্তু তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে দু’জনকেই তৎক্ষণাৎ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে বলে জানাগেছে।

এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দিগরখালে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। ক্ষুব্ধ স্থানীয়রা শিলচর-শিলং ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এর ফলে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উত্তেজিত জনতাকে শান্ত করতে পুলিশের সঙ্গে স্থানীয় প্রশাসনেরও কথা হয়। পুলিশ ডাম্পার হেফাজতে নিয়ে চালককেও আটক করেছে বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *