শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিওলজি বিভাগে অনিয়মের অভিযোগের তদন্ত অব্যাহত রেখেছে মুখ্যমন্ত্রীর বিশেষ ভিজিল্যান্স সেল। বুধবার তিন সদস্যের একটি দল পুনরায় এসএমসিএইচ-এ হাজির হয়ে বিভাগটির বিস্তারিত হিসাব-নিকাশ চেয়ে পাঠিয়েছে।
![]()
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে ফাঁস হওয়া এই দুর্নীতির ঘটনায় এমআরআই ও সিটি স্ক্যান বিলিংয়ে ব্যাপক অনিয়ম ধরা পড়ে। অভিযোগ, বাইরের রোগীদের এসএমসিএইচ রোগী হিসেবে দেখিয়ে হাসপাতালের তহবিলে জমা দেওয়ার পরিবর্তে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়েছে। গত বছর একটি অভ্যন্তরীণ তদন্তের ভিত্তিতে ছয়জন অস্থায়ী কর্মীকে বরখাস্ত করা হয় এবং চারজন স্থায়ী কর্মীর বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়। এ ঘটনায় মোট ছয়জনকে গ্রেপ্তারও করা হয়েছিল। বছরের পর বছর ধরে অর্থের ব্যাপক অনিয়ম করা হয়েছে। পরে কাছাড় পুলিশ মামলাটি মুখ্যমন্ত্রীর বিশেষ ভিজিল্যান্স সেলের হাতে তুলে দেয়। গত ২৩ এপ্রিল, ২০২৫ তারিখে ভিজিল্যান্স সেল প্রথম অভিযান চালায় রেডিওলজি বিভাগে।। খুব শীঘ্রই আরও কয়েকজনকে গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে।
