কাঁদা-জলের উপরে বসানো হচ্ছে ব্ল্যাক টপিং! হাত দিলে সহজেই উঠে যাচ্ছে ব্ল্যাক টপিংয়ের স্তর। সীমান্ত জেলা শ্রীভূমিতে জাতীয় সড়কের নির্মাণে অনিয়মের অভিযোগ প্রকাশ্যে। NHIDCL কর্তৃপক্ষের কাজে গাফিলতির অভিযোগ তুলল জনতা ও কংগ্রেস। শ্রীভূমি শহরের সুতারকান্দির জাতীয় সড়কের কাজের বাস্তব চিত্র দেখে হতবাক শহরবাসী।

শ্রীভূমি শহরের মধ্যেকার সুতারকান্দি এলাকায় ০৭ নং জাতীয় সড়কের অবস্থা চরম বেহাল। শহরের ডিটিও অফিসের সম্মুখ থেকে করিমগঞ্জ টাউন ঈদগাহ পর্যন্ত সড়কের অংশের অবস্থাও দুর্দশাগ্রস্ত। সড়কের বেহাল অবস্থার জন্য জনগণ ভোগান্তি পোহাচ্ছেন শহরবাসী সহ জেলার জনগণরা। বিশেষ করে কচিকাঁচা ছাত্রছাত্রীরা অবর্ণনীয় ভোগান্তি পোহাচ্ছেন। জনগণের দুর্ভোগ লাঘব ও সড়ক সংস্কারের দাবিতে একাধিকবার মন্ত্রী-বিধায়ক সহ কর্তৃপক্ষের দারস্থ হয়েছিলেন শহরের জনগণ তবুও কোনো সুরাহা হচ্ছে না বলে অভিযোগ।
সুতারকান্দির জাতীয় সড়কের কাজের বাস্তব চিত্র দেখে ক্ষোভে ফুসছেন শহরবাসী। এন এইচ সেভেন রোডের নিম্নমানের কাজের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়ে সরজমিনে বিতর্কিত কাজটি পরিদর্শন করে বিস্মিত হতে হয় করিমগঞ্জ জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দলকে। অভিযোগ মতে, শ্রীভূমি শহরের ডিটিও অফিসের সম্মুখ থেকে করিমগঞ্জ টাউন ঈদগাহ পর্যন্ত সড়কের অংশ ইদানিং চরম আকার ধারন করেছে। সড়কের বেহাল অবস্থায় জনদুর্ভোগ চরমে উটায় শেষ পর্যন্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপে সড়কের বেহাল অংশ সংস্কারের কাজে হাত দিয়ে নিজেদের নির্মান কাজের যে ধরন দেখিয়েছে NHIDCL এতে বিস্মিত করেছে শহরবাসীকে। অভিযোগ মতে, রাতের বেলা বৃষ্টির জমাজলের মধ্যেই করে নেওয়া হয়েছে জাতীয় সড়কের সংস্কারের কাজ। সড়ক মেরামতের জন্য কংগ্রেস দল সহ বহু সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদ সাব্যস্ত করেছিল এবং অনেকেই মন্ত্রী কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকৰ্ষণ সহ সংস্কারের দাবিও জানিয়ে ছিল। এতে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সড়কের কাজ দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছিলেন। মন্ত্রীর নির্দেশের পর ঠিকাদার অতি নিম্নমানের কাজ করছেন বলে উঠেছে অভিযোগ উত্থাপন হয়েছে।

এদিকে, আজ করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্থের নেতৃত্বে এক প্রতিনিধি দল বিতর্কিত কাজের সরজমিনে গিয়ে সড়কের কাজ পরিদর্শন করে তারা দাবি করেন, নির্মাণ কাজটি অন্তত নিম্নমানের হয়েছে। আর কাঁদা-জলের উপর ব্ল্যাক টপিং পোঁতে দেওয়ার মত নজীর বিহীন অনিয়ম অতীতে আর দেখা যায়নি বলেও অভিযোগ তুলে পূজোর আগেই শহরের সমস্ত ভাঙ্গাচোরা রাস্তা সংস্কারের জোরালো দাবি জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *