আজ বদরপুর রেলস্টেশনে এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকল বরাক উপত্যকা। ছত্রিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা ট্রেনে বদরপুরে পৌঁছাতেই তাঁকে গার্ড অফ অনার ও উষ্ণ অভ্যর্থনা জানায় শ্রীভূমি জেলা প্রশাসন।

আগরতলা থেকে হামসফর এক্সপ্রেসে বদরপুরে এসে পৌঁছান রাজ্যপাল রমেন ডেকা। ট্রেন থেকে নামার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এরপর বদরপুর থেকে সড়কপথে শিলচর পৌঁছে কুম্ভীরগ্রাম বিমানবন্দর হয়ে তিনি গৌহাটির উদ্দেশ্যে রওনা দেন। ত্রিপুরা থেকে বরাক উপত্যকায় এসে পুরনো দিনের স্মৃতি রোমন্থন করেন রাজ্যপাল। এদিন বদরপুর রেলস্টেশনে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলার আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাস সহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
