শ্রীভূমির বিভিন্ন সমস্যা নিয়ে সরব হল সুশীল সমাজ। শহর সহ অন্যান্য এলাকার সমস্যা সমাধানের উদ্দেশ্যে জেলাশাসককে স্মারকপত্র প্রদান। সড়ক সংস্কারের নামে করিমগঞ্জ শহরবাসীকে নিয়ে খেলা চলছে, বললেন সতু রায়। সড়কের সমস্যা সমাধান না হলে অনশনে বসতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি সুশীল সমাজের।

আজ বৃহস্পতিবার জেলার বিভিন্ন সমস্যা নিয়ে সুশীল সমাজের পক্ষথেকে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর হাতে স্মারকপত্র প্রদান করলেন জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সতু রায়, বিশিষ্ট সাংবাদিক চন্দন কুমার রায় সহ সুশীল সমাজের পক্ষ থেকে থাকা উপস্থিত সদস্যরা। এদিন সুশীল সমাজের পক্ষথেকে ১৫ দফা দাবি সম্বলিত একটি স্মারকপত্র শ্রীভূমি জেলার জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর হাতে তুলে দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন বিশেষ করে শ্রীভূমি শহরের রাস্তাঘাটের দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। তাই শহরের প্রধান সড়ক সহ অন্যান্য সড়কের খুব শীঘ্রই সংস্কারের কাজে হাত না দিলে তারা অনশনে বসতে বাধ্য হবেন বলে হুশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *