পথ চলতি বাহনে তল্লাশী চালিয়ে সন্দেহজনক মাংস উদ্ধারের ঘটনা ঘিরে চাঞ্চল্য শিলচরে। অন্নপূর্ণা সেতুতে বাহন থেকে উদ্ধার সন্দেহজনক মাংসকে বিশেষ ধরনের মাংস বলে দাবি করছেন স্থানীয় সহ বজরং দলের কর্মীরা। ক্ষোভ প্রকাশ করে সন্দেহজনক মাংস উদ্ধার হওয়া মালবাহী ডিআই বাহনে ভাঙচুরের ঘটনা ঘটে।

শিলচর অন্নপূর্ণা সেতুতে সন্দেহজনক মাংস উদ্ধারের ঘটনা ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। গাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে শিলচর সদর পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও গাড়িটিকে হেফাজতে নেয়। গাড়ি থেকে উদ্ধার হওয়া মাংসকে বিশেষ ধরনের মাংস বলে দাবি করেছেন স্থানীয় জনগণ ও বজরং দলের কর্মীরা।

ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার বিকাল ৪টার সময় শিলচর অন্নপূর্ণা সেতুর উপর দিয়ে আসা একটি এস-০১কিউ.সি ৬৯৯৫ নাম্বারের মালবাহী ডিআই গাড়ি স্থানীয়রা আটক করে। স্থানীয়রা তল্লাশী চালিয়ে দেখতে পান গাড়িতে কার্টুন ভর্তি সন্দেহজনক মাংস রয়েছে। সেটি বিশেষ ধরনের মাংস সন্দেহে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভিতরে ওই মাংস দেখে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, তবে চালক পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে শিলচর সদর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

এদিকে, ঘটনার খবর পেয়ে বজরং দলের কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ জনতা ও বজরং দলের কর্মীরা সম্মিলিতভাবে গাড়িতে ভাঙচুর চালায়। যদিও পরে পুলিশ গাড়িটি হেফাজতে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বজরং দলের কর্মকর্তারা অভিযোগ করেন, সরকারের নির্দেশ অমান্য করে বাইরে থেকে সন্দেহজনক মাংস আনা হয়েছে। তাদের দাবি, একটি অসৎ চক্র সচেতনভাবে এলাকায় অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে এই কাজের সাথে জড়িত, তাই দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত।

অন্যদিকে, শিলচর অন্নপূর্ণা সেতুতে উদ্ধার হওয়া সন্দেহজনক মাংসকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হলেও, আদৌ সেটি কী মাংস তা নিশ্চিত হতে পুলিশ নমুনা সংগ্রহ করে সরকারি পরীক্ষাগারে পাঠানোর উদ্যোগ নিয়েছে। একটি সূত্রের দাবি, উদ্ধার হওয়া মাংস সম্ভবত গরুর নয়, মহিষের। তবে এবিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। কারণ, ল্যাব পরীক্ষার ফলাফলের পরেই নিশ্চিত হওয়া সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *