শ্রীভূমির সেটেলমেন্টস্থিত জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যালয়ের সামনে ধর্না কর্মসূচি পালন সংস্থার কর্মকর্তাদের। সরকার বিল মেটাচ্ছে না— অভিযোগ ঠিকাদার সংস্থার। আগামী ২ সেপ্টেম্বর গুয়াহাটিতে অনশন কর্মসূচির হুঁশিয়ারি জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থা।

জলজীবন মিশনের বকেয়া বিল পরিশোধের দাবিতে আজ বুধবার ধর্না কর্মসূচি পালন করল বরাক উপত্যকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থা। সেটেলমেন্টস্হিত জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যালয়ের সামনে দুই ঘণ্টা করে ধর্না কর্মসূচি পালন করেন সংস্থার কর্মকর্তারা। আজ ধর্না চলাকালীন বরাক উপত্যকা জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থার কর্মকর্তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গত ২৩ মাস থেকে জলজীবন মিশনের অধীনে যেসব কাজ হয়েছিল, সেই কাজের অর্থ সরকার মিটিয়ে দিচ্ছে না। অনেক বিল আপলোড করা হয়নি এবং অনেক কাজের অর্থ মঞ্জুর হয়েছে যদিও তা পেমেন্ট দেওয়া হচ্ছে না। এরফলে সংশ্লিষ্ট ঠিকাদাররা চরম আর্থিক সঙ্কটে পড়েছেন। অনেক ঠিকাদার ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণ মিটিয়ে দিতে পারছেন না। অসহায় ভাবে দিন যাপন করছেন তাঁরা। তাই শীঘ্রই তাঁদের কাজের বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার দাবি জানান তারা। এদিন ধরনা কর্মসূচি পালন করে ঠিকাদারদের বকেয়া বিল পরিশোধের দাবিতে ভাবে শ্রীভূমির জনস্বাস্থ্য কারিগরিকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মার কাছে স্মারকপত্র প্রদান করেন তাঁরা। অন্যদিকে সংস্থার কর্মকর্তারা আরো বলেন, যদি বকেয়া বিল পরিশোধ না হয় তাহলে তারা বিল পরিশোধের দাবিতে আগামী ২ সেপ্টেম্বর গুয়াহাটির জনস্বাস্থ্য কারিগরি ঠিকাদার সংস্থা কেন্দ্রীয় ভাবে অনশন কর্মসূচি পালন করবে।
