আড়াই কোটি টাকার অধিক মূল্যের মাদক উদ্ধার লক্ষীপুরের বড়মামদায়। অবৈধ হেরোইন সহ এক ব্যক্তি আটক করেছে কাছাড় পুলিশ। বাহনে তল্লাশি চালিয়ে বিশেষভাবে তৈরি চেম্বারের ভিতর থেকে প্রায় ৪১৬ গ্রাম হেরোইন উদ্ধার।

কাছাড় জেলার লক্ষীপুর অঞ্চলে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কাছাড় পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে এক যুবককে আটক করে পুলিশ। অভিযানের সময় তার কাছ থেকে প্রায় ৪১৬ গ্রাম নেশাজাতীয় পদার্থ উদ্ধার করা হয়। বাজেয়াপ্ত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ২.৮ কোটি টাকা হবে বলে জানিয়েছেন সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো।

বিবরণে জানা গেছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় কাছাড় জেলা পুলিশ একটি বিশেষ অভিযান চালায়। লক্ষীপুর থানার অধীন বরোমামদা গ্রামে অভিযান চালিয়ে পুলিশ একটি টাটা এসি গাড়ি আটক করে। গাড়িটিতে তল্লাশি চালিয়ে বিশেষভাবে তৈরি চেম্বারের ভিতর থেকে ৩০টি সাবান কেস উদ্ধার করা হয়, যাতে প্রায় ৪১৬ গ্রাম মাদকদ্রব্য পাওয়া যায়। স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে পুলিশ উদ্ধারকৃত পদার্থ জব্দ করে। ঘটনাস্থলেই ড্রাগ ডিটেকশন কিটের মাধ্যমে পরীক্ষা চালালে তা নিশ্চিত হয়। এ সময় পুলিশ একজনকে আটক করে, তার নাম— মোঃ বকতার হোসেন লস্কর, পিতা আজিরুদ্দিন লস্কর, গ্রাম- ডুংরি পার পার্ট–১, থানাঃ সোনাই।

প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চালানটি অন্য এলাকা থেকে আনা হচ্ছিল। সিনিয়র পুলিশ সুপার নুমাল মাহাতো জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এই ধরনের কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *