বোলেরো গাড়িতে দুটি তেলের ট্যাঙ্ক তৈরি করে মণিপুর থেকে ইয়াবা ও হেরোইন পাচারের পরিকল্পনা ভেস্তে দিল শ্রীভূমি পুলিশ। পুয়ামারা বাইপাসে আবারো বড় সাফল্য! ৬ কোটি টাকার নিষিদ্ধ সামগ্রী বাজেয়াপ্ত করলো শ্রীভূমি পুলিশ। শ্রীভূমি পুলিশের নাকা চেকিংয়ে আটকা পড়লো এই বৃহৎ নিষিদ্ধ মালামাল।

শ্রীভূমি পুলিশের নজরকাড়া অভিযান! পুয়ামারা বাইপাসে নজরকাড়া অভিযানে আটক করা হলো ছয় কোটি টাকার নিষিদ্ধ সামগ্রী। একটি বোলেরো গাড়িতে বিশেষভাবে তৈরি দুটি তেলের ট্যাঙ্কে লুকানো ছিল এই অবৈধ দ্রব্যগুলো। শ্রীভূমি পুলিশের তৎপরতায় ব্যর্থ হলো পাচার চক্রের পরিকল্পনা, এবং চার যুবককে আটক করা হলো।
আজকের এই অভিযান সম্পর্কে বলতে গিয়ে শ্রীভূমি জেলার সিনিয়র পুলিশ পুলিশ সুপার পার্থ প্রতিম দাস বলেন, গোপন সূত্রে খবর পাওয়া গেছে পার্শ্ববর্তী মনিপুর জেলার চূড়াচান্দপুর থেকে বিশাল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা এবং হেরোইন পাচারের চেষ্টা করা হচ্ছে। সেই সুত্ৰে ধরে বদরপুর থেকে বিভিন্ন জায়গায় নাকা চেকিং করে শেষে পুয়ামারা বাইপাসে একটি বলেরো গাড়ি আটক করে। সেই বোলেরো গাড়িতে বিশেষভাবে তৈরি দুটি তেলের ট্যাঙ্কে তল্লাশিতে উদ্ধার হয় ৫৬টি সাবানের বাক্সে হেরোইন এবং ১০ হাজার ইয়াবা ট্যাবলেট। অনুমান করা হচ্ছে, এই ড্রাগসের বাজার মূল্য ৬ কোটি টাকা। এই অভিযানে আটক মনিপুরের চারজন- এল চেঙচন, টি হকিপ,টঙ্গল হকিপ এবং লেটছে বাইটেকে। আটক চারজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *