Tag: Barak Valley

ভূয়ো চিকিৎসক, উচ্ছেদ, অনুপ্রবেশ ও বাংলা ভাষা–সহ নানা ইস্যুতে বড় মন্তব্য মুখ্যমন্ত্রীর।

শিলচরে দু’দিনের বরাক সফরে এসে নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা। বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র অমিত মালব্যর বিতর্কিত ট্যুইট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন— “মালব্য কি লিখেছেন আমি…

সলগইয়ে বেপরোয়া ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনাগ্রস্থ অ্যাম্বুলেন্স- পাঁচজন আহত।

পাথারকান্দির সলগইয়ে ভয়াবহ দুর্ঘটনা। বেপরোয়া তেলের ট্যাঙ্কারের গতির জেরে দুর্ঘটনাগ্রস্থ মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স। সলগই বাজা‌রে সংঘটিত ট্যাঙ্কার-অ্যাম্বুলেন্স সংঘর্ষে গুরতর জখম পাঁচজন। দুমড়ে-মুচড়ে গেছে অ্যাম্বুলেন্স, জেসিবির সাহায্যে উদ্ধার করা হয় অ্যাম্বুলেন্স…

ডলু গ্রিনফিল্ডে চা শ্রমিকদের পুনর্বাসন প্রকল্পে নিম্নমানের কাজ, চা শ্রমিকদের প্রতিবাদ।

ডলু গ্রিনফিল্ডে চা শ্রমিকদের পুনর্বাসন প্রকল্পে নিম্নমানের কাজের অভিযোগ। নিম্নমানের বালি, ইট, পাথর ইত্যাদি দিয়ে নির্মাণ কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। কাজ বন্ধ করে প্রতিবাদ লালবাগের চা শ্রমিকদের। বহু চর্চিত…

১ সেপ্টেম্বর শ্রীভূমি সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা! রয়েছে একাধিক কর্মসূচি।

আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার আসন্ন সফর ঘিরে উৎসাহের পরিবেশ শ্রীভূমি জেলায়। আগামী সোমবার শ্রীভূমি জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা! পাথারকান্দিতে নতুন বিজেপি কার্যালয় উদ্বোধন ও “মুখ্যমন্ত্রীর…

শ্রীভূমিতে ছত্রিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা – বদরপুরে জেলা প্রশাসনের উষ্ণ সংবর্ধনা!

আজ বদরপুর রেলস্টেশনে এক বিশেষ মুহূর্তের সাক্ষী থাকল বরাক উপত্যকা। ছত্রিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা ট্রেনে বদরপুরে পৌঁছাতেই তাঁকে গার্ড অফ অনার ও উষ্ণ অভ্যর্থনা জানায় শ্রীভূমি জেলা প্রশাসন। আগরতলা থেকে…

ফের কোটি টাকার মাদক উদ্ধার উত্তর লালপানিতে, আটক এক যুবক।

মাদকের বিরুদ্ধে কাছাড় পুলিশের একের পর এক সফল অভিযান। ২৪ ঘন্টার মধ্যে আরো এক সফল অভিযানে উদ্ধার বৃহৎ পরিমাণের নিষিদ্ধ মাদক। ১৭৫ গ্রাম নিষিদ্ধ হেরোইন সহ পুলিশের জালে এক যুবক।…

৩ বছরে মাত্র ৩ মাস মিড-ডে-মিল বন্টন- বড়খলার তাপাং স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ তছরুপ ও অনিয়মের অভিযোগ।

৩ বছরের মধ্যে স্কুলে মাত্র ৩ মাস মিড-ডে-মিল বন্টন! প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ তছরুপ ও অনিয়মের অভিযোগ খোদ স্কুল সভাপতির। নবগঠিত বড়খলার তাপাং ১ম খন্ড নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের মধ্যাহ্নভোজন বন্টনে…

কাছাড়ে ফের আড়াই কোটি টাকার মাদক উদ্ধার, একজনকে আটক করে তদন্তে পুলিশ।

ফের আড়াই কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করলো কাছাড় পুলিশ। লক্ষীপুর থানার বাশঁকান্দি এলাকায় অভিযান চালিয়ে বৃহৎ সাফল্য লাভ। এই অভিযানে একজনকে আটক করে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। পার্শ্ববর্তী মনিপুর রাজ্য…

কংগ্রেসের স্মারকপত্র গ্রহণে অনীহা! প্রতিবাদে উত্তাল শ্রীভূমি এনএইচআইডিসিএল কার্যালয়।

শহরের বেহাল সড়ক মেরামতির দাবিতে স্মারকপত্র প্রদান করতে গিয়ে জিএমের দুর্ব্যবহারের শিকার করিমগঞ্জ জেলা কংগ্রেস। ঘটনা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি শ্রীভূমির NHIDCL কার্যালয়ে, কংগ্রেসিদের প্রতিবাদী বিক্ষোভে কেঁপে উঠলো বিভাগীয় কার্যালয়। জেলা…

কাছাড় কলেজের ঘটনার প্রতিবাদে পুলিশ সুপার কার্যালয়ের সামনে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ-দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি।

কাছাড় কলেজে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে কাছাড় জেলা কংগ্রেসের প্রতিবাদ। কাছাড় পুলিশ সুপার কার্যালয়ের সামনে প্রতিবাদ সাব্যস্ত করে ৬ দিনের মধ্যে দোষীদের আটক করে কঠোর শাস্তি প্রদানের দাবি আন্দোলনকারীদের। শুক্রবার…