UPI ট্রানজ়াকশনে কি বড় পরিবর্তন ?

UPI ট্রানজ়াকশনে বড় পরিবর্তন

ডিজিটাল লেনদেনে বড় পরিবর্তন - RBI এর

  • নতুন নিয়ম আনল Reserve Bank of India।
  • ১০ হাজারের বেশি পাঠালে সঙ্গে সঙ্গে টাকা পৌঁছাবে না।
  • আর সঙ্গে সঙ্গে পাঠাতে পারবেন না টাকা ৷
  •  1 ঘণ্টা পর সেই টাকা ক্রেডিট হবে উপভোক্তার অ্যাকাউন্টে ৷
  •  নতুন এই নিয়ম লাগু করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷
UPI ট্রানজ়াকশনে বড় পরিবর্তন

ডিজিটাল পেমেন্ট ব্যবহার করেন? তাহলে এই খবর আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ! UPI ট্রানজ্যাকশনে বড় পরিবর্তন আনল Reserve Bank of India।

ভারতে টাকা লেনদেনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এখন UPI। ফোন নম্বর, UPI আইডি বা QR কোডের মাধ্যমে মুহূর্তেই টাকা পাঠানো যায়।  সেক্ষেত্রে IFSC কোড বা অন্য কোনও অ্যাকাউন্ট নম্বর দেওয়ার প্রয়োজন নেই ৷ দিনে সর্বাধিক 1 লাখ টাকা এবং সর্বাধিক 20 টি পর্যন্ত ট্রানজাকশন করা যেত ৷ কিছু ক্ষেত্রে 5 লাখ টাকা পর্যনও পাঠানো সম্ভব ৷ কিন্তু সেই নিয়মে এবার পরিবর্তন হতে চলেছে ৷ এবার থেকে 10 হাজার টাকার বেশি হলেই সঙ্গে সঙ্গে ট্রান্সফার করা সম্ভব হবে না ৷

 

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, এবার থেকে 10 হাজার টাকার বেশি UPI লেনদেন করতে হলে 1 ঘণ্টা বাফার টাইম থাকবে ৷ অর্থাৎ ধরে নিন আপনি অপর কোনও ব্যক্তিকে 15 হাজার টাকা পাঠাবেন ৷ সেক্ষেত্রে আপনার ফোনের UPI প্ল্যাটফর্ম থেকে টাকা সেন্ড করার 1 ঘণ্টা পর উপভোক্তা বা গ্রাহক তাঁর অ্যাকাউন্টে সেই টাকা পাবেন ৷ কিন্তু 10 হাজার টাকার কম পাঠালে তা সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে ৷

 

RBI জানিয়েছে, ডিজিট্যাল লেনদেনে প্রতারণার সংখ্যা প্রায় প্রতিদিন বেড়েই চলেছে ৷ OTP হাতিয়ে নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁক করে দেওয়া থেকে শুরু করে ভুয়ো QR কোডের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার মতো ঘটনা ঘটছে ৷ ফলে এই ধরনের প্রতারণার সংখ্যা কমাতেই নতুন নিয়ম লাগু করা হচ্ছে ৷

 

টাকা পাঠানো থেকে শুরু করে গ্রহণ করা পর্যন্ত যে একঘণ্টা সময় পাওয়া যাবে এর মধ্যে কোনও ব্যক্তি চাইলে ট্রানজাকশন ক্যানসেল করতে পারেন ৷

 

RBI একটি প্রেস বিবৃতিতে জানিয়েছে, “সমাজের প্রায় সব ক্ষেত্রের মানুষ বিভিন্ন ধরনের অনলাইন প্রতারণার সম্মুখীন হন ৷ তারমধ্যে উল্লেখযোগ্য হল App Fraud ৷ নতুন এই পদ্ধতিতে প্রতারণার সংখ্যা কমবে অনেকটাই৷”

 

ন্যাশনাল সাইবার ক্রাইমের দেওয়া তথ্য অনুযায়ী 2025 সালে প্রায় 22 হাজার 931 কোটি টাকার আর্থিক প্রতারণার ঘটনা ঘটেছে সারা দেশে ৷ যা রীতিমতো উদ্বেগের ৷ এবং এই ঘটনা নিয়মিত বেড়েই চলেছে ৷ সেই কারণেই নতুন এই নিয়ম চালু করল RBI ৷

 

ডিজিটাল পেমেন্টকে আরও নিরাপদ করতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সাধারণ ব্যবহারকারীদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *