Nitish জমানার অবসান- বিহারের ক্ষমতা BJP-র হাতে

Nitish জমানার অবসান- বিহারের ক্ষমতা BJP-র হাতে

দুই দশকের Nitish এর  শাসনের পর নতুন অধ্যায় শুরু বিহারে। রাজ্যের ক্ষমতা এখন BJP নেতা Samrat Choudhary-র হাতে ।

  • Nitish জমানার অবসান- বিহারের ক্ষমতার রাশ এখন বিজেপির হাতে ।
  • সম্রাট চৌধুরীই হচ্ছেন বিহারের প্রথম BJP মুখ্যমন্ত্রী ।
  • এক সময় Nitish কুমারের ক্ষমতা কাড়ার প্রতিজ্ঞা করা সম্রাট বাস্তবে সেই কাজই করলেন ।
  • রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করলেন Nitish Kumar ।
  • বিহারের রাজনীতিতে বর্তমান সময়ের সবথেকে চর্চিত নাম সম্রাট চৌধুরি ।
  • ২০২৬ সালের রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাঁকেই করা হল বিহারের ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী ।
  • আগামিকাল সকাল ১১টায় পাটনায় হবে শপথগ্রহণ, উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী মোদিরও ।
  • সম্রাট চৌধুরীর রয়েছে দীর্ঘ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, মজবুত জাতিগত সমীকরণ এবং প্রশাসনিক দক্ষতা ।

বিহারে নীতীশ কুমারের দুই দশকের শাসনের অবসান। নীতীশের দিল্লিতে চলে যাওয়ার সিদ্ধান্তের ফলে বিহারের ক্ষমতার রাশ এখন বিজেপির হাতে এবং এই প্রথমবার রাজ্যে দলটির একজন মুখ্যমন্ত্রী থাকবেন। বিহারের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন Samrat Choudhary।

সূত্রের খবর, সম্ভবত আগামী কাল, বুধবার পটনার গান্ধী ময়দানে হতে চলেছে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জুটি বার বারই এসব ক্ষেত্রে নানা চমক দিয়েছেন। সবরকম স্থানীয় জল্পনা এবং প্রত্যাশাকে মিথ্যা বা ব্যর্থ প্রমাণ করে রাজ্যে-রাজ্যে সম্পূর্ণ অপ্রত্যাশিত কাউকে বিভিন্ন শীর্ষপদে বসিয়েছেন। যেমন, এর আগে বিহারের নীতীন নবীনকে দলের সর্বভারতীয় সভাপতি করা হয়েছে। এর পরই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল, কে হবেন বিহারে BJPর নতুন মুখ?

এবার চূড়ান্ত হয়ে গেল সেই নাম। সম্রাট চৌধুরী। বিহারে BJP এই প্রথম তাদের নিজস্ব মুখ্যমন্ত্রী পেতে চলেছে। বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনের উপস্থিতিতে BJP নেতা নির্বাচন করে সম্রাট চৌধুরি। আসলে বেশ কয়েকবছর ধরেই সম্রাট চৌধুরীকে বিজেপি নতুন প্রজন্মের নেতা হিসাবে গুরুত্ব দেওয়া হয়ে আসছে। সুশীল মোদীর মৃত্যুর পরে সম্রাট চৌধুরীকেই উপমুখ্যমন্ত্রী পদে বসানো হয়। নীতীশকুমার মুখ্যমন্ত্রী থাকলেও বিহারের অর্থমন্ত্রক ছিল সম্রাট চৌধুরীর হাতেই। আসলে বিহারের ওবিসি সম্প্রদায়কে সন্তুষ্ট করতেই সম্রাট চৌধুরী বিজেপির তুরুপের তাস, এমনই মনে করছে সংশ্লিষ্ট মহল।

কে এই Samrat Choudhary ও কীভাবে উত্থান?

Nitish জমানার অবসান- বিহারের ক্ষমতা BJP-র হাতে

বিহারের রাজনীতিতে বর্তমান সময়ের সবথেকে চর্চিত নাম সম্রাট চৌধুরি। ২০২৬ সালের রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে তাঁকে বিহারের ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী। যার পেছনে রয়েছে তাঁর দীর্ঘ তিন দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, মজবুত জাতিগত সমীকরণ এবং প্রশাসনিক দক্ষতা।

সম্রাট চৌধুরির রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল ১৯৯০-এর দশকে। মণ্ডল রাজনীতির উত্থান থেকে শুরু করে আজকের জোট রাজনীতির যুগ। তিনি প্রতিটি ধাপের সাক্ষী। রাজনৈতিক জীবনে তিনি আরজেডি (RJD) এবং জেডিইউ (JD-U) হয়ে ২০১৮ সালে বিজেপিতে যোগ দেন। এই দীর্ঘ পথচলায় তিনি কেবল দলই বদলাননি, বরং প্রতিটি দলের অন্দরের সমীকরণ বুঝে নিজেকে আরও শক্তিশালী করে তুলেছেন। ১৯৯৯ সালে রাবড়ি দেবী সরকারে মন্ত্রী হওয়া থেকে শুরু করে ২০২৪ সালে বিহারের উপ-মুখ্যমন্ত্রী হওয়া, তাঁর প্রশাসনিক গ্রাফ ঊর্ধ্বমুখী। বিহারের রাজনীতিতে জাতপাত একটি অবিচ্ছেদ্য অংশ। সম্রাট চৌধুরি কুশওয়াহা (বা কৈরি) সম্প্রদায়ের মানুষ। নীতীশ কুমারের কুর্মি এবং সম্রাট চৌধুরীর কুশওয়াহা ভোটব্যাঙ্ক একজোট হলে তা বিহারের রাজনীতিতে এক অপরাজেয় শক্তিতে পরিণত হয়।

এবার প্রশ্ন, বিজেপি মুখ্যমন্ত্রী পদ পাওয়ার পরে সংযুক্ত জনতা দলের সঙ্গে কেমন সম্পর্ক হবে নতুন মুখ্যমন্ত্রীর? রাজনৈতিক অঙ্ক বলছে, নীতীশ কুমারের দলের বিরুদ্ধে খুব বেশি মুখ খুলতে পারবে না বিজেপি। কেননা, বিজেপি সরকারের প্রাণভোমরা এখনও নীতীশকুমারের দলের হাতেই রয়েছে যে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *