গণতন্ত্রের সব থেকে বড় উৎসব পরিচালনা করতে আজ রওয়ানা দিচ্ছেন বুথ কর্মীরা

  • আগামীকাল অসম বিধানসভা ভোট

  •  আজই রওনা বুথ কর্মীদের!

  • শ্রীভূমির ১১৮৮টি ভোটকেন্দ্রে শুরু চূড়ান্ত প্রস্তুতি

  • স্ট্রং রুম থেকে ভোট সামগ্রী বিতরণ

  • হাইলাকান্দিতে রওনা ভোট কর্মীরা

  • কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট সামগ্রী বিতরণ

    শিলচর রামনগর ISBT থেকে রওনা ভোট কর্মীরা

  • আগামীকাল গণতন্ত্রের সব থেকে বড় উৎসব পরিচালনা করতে আজ রওয়ানা দিচ্ছেন বুথ কর্মীরা
  • শ্রীভূমি জেলার ১১৮৮ ভোট কেন্দ্রের ভোট গ্রহনের সামগ্রী নিয়ে রওয়ানা দিলেন কর্মীরা
  •  করিমগঞ্জ কলেজ খেলার মাঠ থেকে ইভিএম ও অন্যান্য ভোটের সামগ্রী নিয়ে নির্ধারিত ভোট কেন্দ্রে ভোট গ্রহণের জন্য রওনা হচ্ছেন ভোট কর্মীরা
  • ভোটের সামগ্রী বিতরণ জন্য করিমগঞ্জ কলেজের খেলার মাঠে ৫৫ টি কাউন্টার
  • ১২৩ নং উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে মোট ৩২৬টি ভোট কেন্দ্র রয়েছে
  • ১২৪ নং দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে ৩৫৬টি ভোট কেন্দ্রের ভোটদান প্রক্রিয়া চলবে
  • ১২৫ নং পাথারকান্দি বিধানসভা আসনের ২২৮টি ও ১টি অক্সিলারি ভোট কেন্দ্র রয়েছে
  • ১২৬ নং রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টিতে রয়েছে ২৭৭টি ভোট কেন্দ্র
  • গোটা রাজের পাশাপাশি আগামীকাল বিধানসভা নির্বাচন ২০২৬-এর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে হাইলাকান্দি জেলায়ও। তার আগে আজ পি-১ দিবসে সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে নির্বাচনী প্রস্তুতিতে।

হাইলাকান্দি শহরের সরকারি ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলে গড়ে তোলা হয়েছে স্ট্রং রুম। সেখান থেকেই সকাল হতেই শুরু হয় ভোট সামগ্রী বিতরণের প্রক্রিয়া। ডিকোডিং পর্বের মাধ্যমে নিজেদের নির্দিষ্ট পোলিং স্টেশন সম্পর্কে নিশ্চিত হয়ে, ভোট কর্মীরা সংগ্রহ করেন ইভিএম ও ভিভিপ্যাট সহ প্রয়োজনীয় সামগ্রী। এরপরই একে একে রওনা দেন নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে। জেলায় মোট ভোটার সংখ্যা প্রায় ৪ লক্ষ ৯৯ হাজার। ভোটগ্রহণের জন্য প্রস্তুত ৬২৩টি পোলিং বুথ এবং দায়িত্বে রয়েছেন প্রায় ২৭০০ নির্বাচনী কর্মী।

এবারের নির্বাচনে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সব মিলিয়ে, হাইলাকান্দিতে এখন স্পষ্ট—গণতন্ত্রের এই উৎসবকে ঘিরে প্রস্তুতি সম্পূর্ণ, অপেক্ষা শুধু ভোটের দিনের।

  • কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট সামগ্রী বিতরণ
  • শিলচর রামনগর ISBT থেকে রওনা ভোট কর্মীরা

ভোট দানের সামগ্রী নিয়ে বৃহস্পতিবার শিলচর রামনগর ISBT থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট কর্মীরা কাছাড় জেলার বিভিন্ন ভোট কেন্দ্র ও শিলচর শহরের ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন।

রাত পোহালেই আবারও একটি গনতান্ত্রিক উতসবে মাতোয়ারা হয়ে উঠবে গোটা আসাম। গোটা আসামের পাশাপাশি বরাক উপতকায়ও বেতিক্রম নয় ভোটের আবহে। ভোটের ঠিক আগে সকাল হতেই ভোট কর্মিরা ই.ভি.এম ও ভি.বি.পেট নিয়ে নিজ ভোট কেন্দ্রে রওনা হতে দেখা য়ায়। ঠিক একই ঘটনা দেখা যায় আজ শিলচর রামনগর আই এস টি টিতে। বৃহস্পতিবার শিলচর রামনগর আই এস টি টি থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট কর্মীরা কাছার জেলা ভোট কেন্দ্র ও শিলচর শহরের ভোট কেন্দ্রে উদ্দেশ্যে রওনা দেন। শুক্রবার সমগ্র আসামের সঙ্গে কাছাড় জেলা ও শিলচর শহরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শিলচর শহরে আনন্দের পরিবেশ সৃষ্টি হয় এবং শিলচর শহরের প্রত্যেকটি পয়েন্ট সহ প্রত্যেকটি ভোট কেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *