- আগামীকাল বরাকে মুখ্যমন্ত্রী Dr. Himanta Biswa Sarma-র হাই ভোল্টেজ প্রচার!
- ৩ এপ্রিল একাধিক জনসভা ও রোড শো নিয়ে প্রচারে আসছেন Dr. Himanta Biswa Sarma
- বরাক উপত্যকায় প্রচারে গতি বাড়াতে নামছেন মুখ্যমন্ত্রী
- একদিনেই চার জনসভা, শেষে শিলচরে রোড শো!
- মুখ্যমন্ত্রীর জনসভায় বিপুল জনসমাগমের লক্ষ্যে চলছে জোর প্রস্তুতি
- প্রস্তুতি খতিয়ে দেখতে সভাস্থল পরিদর্শন করেন কৌশিক রাই
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বরাক উপত্যকায় জোরদার প্রচারে নামছেন Dr. Himanta Biswa Sarma। আগামী ৩ এপ্রিল তার ব্যস্ত কর্মসূচির মধ্যে রয়েছে চারটি নির্বাচনী জনসভা এবং শিলচর শহরে একটি বড় রোড শো।
প্রথম জনসভাটি অনুষ্ঠিত হবে হাইলাকান্দির লালা শহরের মেলার মাঠে, যেখানে বিপুল জনসমাগমের লক্ষ্যে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে। দলীয় সূত্রে দাবি, এই সভায় ৩০ থেকে ৪০ হাজার মানুষের উপস্থিতি হতে পারে।
এদিকে, প্রস্তুতি খতিয়ে দেখতে সভাস্থল পরিদর্শন করেন কৌশিক রাই। তিনি জানান, Dr. Himanta Biswa Sarma এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনসভা শেষে শিলচরে রোড শো-ও অনুষ্ঠিত হবে।
বরাকের নির্বাচনী পরিস্থিতি নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিজেপি ও তাদের মিত্রজোট অন্তত ১১টি আসনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। যদিও বাকি দুটি আসনের ফলাফল এখনও স্পষ্ট নয় বলেও উল্লেখ করেন তিনি।













Leave a Reply