- শিলচরে কংগ্রেসের শক্তি প্রদর্শন
- হাজারো সমর্থকের বাইক রেলি
- হাজারো কর্মীর অংশগ্রহণ
- অভিজিৎ পালের জয়ের আশাবাদ
- নির্বাচনের উত্তাপ ক্রমশ চরমে, আর তার মাঝেই শিলচর শহরে নজর কাড়ল কংগ্রেসের শক্তি প্রদর্শন। হাজারো কর্মী-সমর্থকের উপস্থিতিতে শহরজুড়ে অনুষ্ঠিত হল এক বিশাল বাইক র্যালি, যা ঘিরে তৈরি হল রাজনৈতিক উত্তেজনার নতুন আবহ।
মঙ্গলবার সকাল থেকেই সরগরম হয়ে ওঠে শিলচর জেলা কংগ্রেস কার্যালয় চত্বর। শিলচর বিধানসভা সমষ্টির কংগ্রেস প্রার্থী অভিজিৎ পালের সমর্থনে এখানে জড়ো হতে শুরু করেন দলীয় কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ।
ধীরে ধীরে সেই জমায়েত রূপ নেয় এক বিশাল বাইক র্যালিতে। শত শত নয়, কয়েক হাজার বাইক আর কর্মীর অংশগ্রহণে র্যালিটি হয়ে ওঠে এক নজরকাড়া শক্তি প্রদর্শন।
র্যালিটি জেলা কংগ্রেস কার্যালয় থেকে যাত্রা শুরু করে শিলচর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। শহরের ব্যস্ত রাস্তা, বাজার এলাকা, গুরুত্বপূর্ণ মোড়—সব জায়গাতেই দেখা যায় কংগ্রেস সমর্থকদের উচ্ছ্বাস ও অংশগ্রহণ। পথের ধারে দাঁড়িয়ে বহু সাধারণ মানুষও এই র্যালি প্রত্যক্ষ করেন।
পুরো র্যালি জুড়ে শোনা যায় বিভিন্ন স্লোগান, পতাকায় ভরে ওঠে শহরের রাস্তা, আর উৎসবমুখর পরিবেশে যেন নির্বাচনী আবহ আরও তীব্র হয়ে ওঠে। অবশেষে র্যালিটি তারাপুরে এসে সমাপ্ত হয়।
র্যালি শেষে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস প্রার্থী অভিজিৎ পাল বলেন, “জনগণের আশীর্বাদই আমাদের সবচেয়ে বড় শক্তি। মানুষ যদি পাশে থাকে, তাহলে এইবার পরিবর্তন সম্ভব এবং কংগ্রেস সরকার গঠন করতে পারবে।”
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, কর্মসংস্থান এবং জনসেবার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে তিনি মানুষের সমর্থন চাইছেন।
এই বিশাল বাইক র্যালিকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। নির্বাচনের আগে এই ধরনের শক্তি প্রদর্শন যে ভোটের সমীকরণে প্রভাব ফেলতে পারে, তা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরাও।













Leave a Reply