করিমগঞ্জ জেলা Congress কার্যালয়ের ইন্দিরা ভবনে জেলা কংগ্রেসের লিগ্যাল সেলের উদ্যোগে আয়োজিত সোমবার এক সাংবাদিক সম্মেলনে পোলিং এজেন্টকে হেনস্থা ও হুমকির অভিযোগকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন Congress নেতৃত্ব ও আইনজীবীরা।
পোলিং এজেন্টকে হেনস্থার অভিযোগে সাংবাদিক সম্মেলন করিমগঞ্জ Congress।
পোলিং এজেন্ট হেনস্থার অভিযোগে সরব করিমগঞ্জ কংগ্রেস।
সদর থানায় মামলা, দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি।
পোলিং এজেন্টকে হেনস্থা ও হুমকির অভিযোগকে কেন্দ্র করে সরব হয়ে উঠেছে করিমগঞ্জ জেলা Congress। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। Congress নেতৃত্বের পক্ষ থেকে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
সোমবার করিমগঞ্জ জেলা Congress কার্যালয় ইন্দিরা ভবনে জেলা কংগ্রেসের লিগ্যাল সেলের উদ্যোগে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। সেখানে উপস্থিত Congress নেতৃবৃন্দ ও আইনজীবীরা এই ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেন এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
অভিযোগকারী আইনজীবী নিলী দাস তাঁর দায়ের করা এফআইআরের ভিত্তিতে ঘটনার বিবরণ তুলে ধরেন। তিনি জানান, গত ৯ এপ্রিল করিমগঞ্জ পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের ২৯৪ নম্বর পোলিং স্টেশনে তিনি কংগ্রেসের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
দায়িত্ব পালনের সময় একাধিকবার ভুয়ো ভোট দেওয়ার অভিযোগে তিনি বাধা দেন বলে দাবি করেন। এর ফলে কিছু ব্যক্তি ক্ষুব্ধ হয়ে ওঠেন। অভিযোগ অনুযায়ী, ভোটগ্রহণ শেষে পোলিং স্টেশন থেকে বেরিয়ে আসার সময় তাঁকে পথরোধ করে অশোভন আচরণ করা হয় এবং হুমকি দেওয়া হয়।
তিনি আরও জানান, তাঁর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হলে অবসরপ্রাপ্ত শিক্ষক তাপস চক্রবর্তী তাঁকে উদ্ধার করে নিজের বাড়িতে আশ্রয় দেন। অভিযোগ রয়েছে, অভিযুক্তরা ভবিষ্যতে তাঁর ক্ষতি করার হুমকিও দেয়।
এই ঘটনায় শুভ্রজিৎ দাস, ভোম্বল দাস, ওয়ার্ড কমিশনার ডাঃ দেবাশীষ দাস, রিপন বণিক সহ আরও কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
জেলা কংগ্রেসের লিগ্যাল সেলের চেয়ারম্যান হোসেন আহমেদ বলেন, “এই ঘটনা শুধু একজন পোলিং এজেন্টের উপর আক্রমণ নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর গুরুতর প্রভাব ফেলে।”
এদিকে জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও আইনজীবী আতিকুল বারী চৌধুরী এই ঘটনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন, “একজন আইনজীবী এবং পোলিং এজেন্টের উপর এভাবে আক্রমণ আইনের শাসনের প্রতি স্পষ্ট চ্যালেঞ্জ। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না হলে বৃহত্তর আইনি পদক্ষেপ নেওয়া হবে।”
আইনজীবী জ্যোতিষ পুরকায়স্থ বলেন, ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে একজন মহিলা এজেন্টকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা অত্যন্ত নিন্দনীয় বলে তিনি মন্তব্য করেন।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মিডিয়া বিভাগের চেয়ারম্যান শাহাদত আহমদ চৌধুরী, আইনজীবী মিলি দাস, লক্ষ্মী দত্ত গুপ্ত, ধ্রুবজ্যোতি দাস, গৌরাঙ্গ দে সহ আরও অনেকে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক প্রতিক্রিয়া বাড়ছে এবং এখন নজর প্রশাসনের পদক্ষেপের দিকে—কবে ধরা পড়বে অভিযুক্তরা এবং কতটা দ্রুত ন্যায়বিচার মিলবে, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে জনমনে।













Leave a Reply