নাবালিকার বিয়ের ঘটনায় বর আটক

  • রামকৃষ্ণনগরে বাল্যবিবাহ রুখতে পুলিশি অভিযান
  •  নাবালিকার বিয়ের ঘটনায় বর আটক
  • জেল হেফাজতে বর
  • জড়িতদের খুঁজছে পুলিশ
  1. ভোটের কয়েক ঘন্টা আগেই বাল্য বিবাহের বিরুদ্ধে পুলিশি অভিযান চললো রামকৃষ্ণনগরে
  2. বাল্যবিবাহ বিরোধী অভিযানে নাবালিকাকে বিয়ের ঘটনায় আটক করা হল বরকে
  3. বাল্য বিবাহে জড়িত বরের মধুচন্দ্রিমা কাটল জেল হেফাজতেই
  4. ১৬ বছরের নাবালিকাকে বিয়ের ঘটনায় বরকে জেলে পাঠানো হয়েছে, পাশাপাশি বেআইনি বিয়ের সঙ্গে জড়িত অন্যান্যদেরও খুঁজছে পুলিশ

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের বাল্যবিবাহের ঘটনা সামনে এলো শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরে । ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে । রামকৃষ্ণনগরের এই ঘটনা ঘিরে ভোটের মুখে চাঞ্চল্য ছড়িয়েছে । মাত্র ১৬ বছরের এক কিশোরীকে বিয়ের অভিযোগে বরকে গ্রেপ্তার করে রামকৃষ্ণনগর পুলিশ পক্সো আইনে মামলা নথিভূক্ত করে তদন্ত অব্যাহত রেখেছে । জানাগেছে , অভিযুক্তের নাম আইনুল হক । অভিযোগ মতে , সমাজিক নিষেধাজ্ঞা ও আইনকে উপেক্ষা করে নাবালিকাকে বিয়ে করেছে অভিযুক্ত আইনুল ।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বাল্যবিবাহ বিরোধী অভিযানে নেমে আয়নুলকে গ্রেপ্তার করে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা সহ পকসো আইনের ৬ ও ১৭ ধারা এবং পিসিএম অ্যাক্টের ৯, ১০ ও ১১ ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করলে জেলেই ঠাই হয়েছে ধৃত আইনুলের ।

          এদিকে , নাবালিকাকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য আইনি প্রক্রিয়া অব্যাহত রেখেছে পুলিশ । প্রশাসনিক হাজারো কঠোরতার মধ্যে ফের বাল্য বিবাহের মত অপরাদ মূলক ঘটনাটি এলাকা জুড়ে বড় প্রশ্ন উত্থাপন হয়েছে । কেন এখনও বন্ধ হচ্ছে না বাল্যবিবাহ ? সচেতনতার অভাব, নাকি আইনের প্রয়োগে গাফিলতি ? ঘটনার পর এলাকায় ক্ষোভ ছড়িয়েছে । স্থানীয়দের দাবি, দোষীর বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক ।

          অন্যদিকে, প্রাক্তন জিপি সভাপতি আইনুল হক বিষয়টি ষড়যন্ত্র মুলক ও উদ্দেশ্য প্রনোদিত বলে আখ্যায়িত করে আনিপুর জেলা পরিষদের প্রতিনিধি তথা বর্তমান হরিনগর জিপির সভাপতি বিলাল উদ্দিনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন । উল্লেখ্য আইনুল হক এবং বিলাল দুজনই বিজেপির কর্মী হলেও আইনুল সাংসদ কৃপানাথ মালার ঘনিষ্ঠ হিসাবে পরিচিত । এবং বিলাল উদ্দিন বর্তমান বিধায়ক বিজয় মালাকারের ঘনিষ্ঠ। এতে বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *