ফের একবার মাদক বিরোধী অভিযানে সফলতা নিলামবাজার পুলিশের। সীমান্ত এলাকায় পুলিশি অভিযানে ধরা পড়লো আড়াই কোটি টাকার ইয়াবা ট্যাবলেট।

 

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় নিলামবাজার পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে সরাসরি নজরদারী ছিল জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতীম দাসের। অন্তরাষ্ট্রীয় সীমান্তে নেশা কারবারিকে জালে পুরে মিলেছে কাঙ্খিত সফলতা। ওসি নিশী রঞ্জন দে সহ থানার পুলিশ বাহিনী পুরো এলাকায় জাল বিছিয়ে রেখে পাচারকারীকে আটক করে তল্লালী চালিয়ে উদ্ধার করেছে আট হাজার ইয়াবা ট্যাবলেটজানাগেছে, পুলিশের বাজেয়াপ্ত করা ইয়াবার বাজার মূল্য প্রায় ২.৫ কোটি টাকার অধিক হবে।

বৃহস্পতিবার সন্ধ্যা রাতে , নিলামবাজারে থানা এলাকারা ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী লাঠিরঘাট এলাকায় পুলিশি অভিযানে ধরা পড়েছে বৃহৎ পরিমাণের নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট । আটক ইয়াবা পাচারের আগাম তথ্য ছিল শ্রীভূমি জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের কাছে। এসএসপির নির্দেশেই নিলামবাজার থানার ওসি নিশি রঞ্জন দাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে সাদা পোশাকে অভিযানে নেমে লাঠিরঘাট এলাকায় অভিযান চালিয়ে মরইগুল গ্রামের সাহেল উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে ৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে । ধৃত সাহেলের বিরুদ্ধে বিরুদ্ধে পুলিশ এনডিপিএসের নির্দিষ্ট ধারায় মামলা নথিভূক্ত করে তদন্ত অব্যাহত রেখেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *