ছোট-বড় গর্তে কার্যত ঝাঁঝরা National Highway।
গুমড়া–দিগরখাল ৬নং জাতীয় সড়কের বেহাল দশা।
চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।
রাস্তা নিয়ে গোটা কাছাড় জেলায় উদ্বেগ।
NHIDCL-এর বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ স্থানীয়দের।
রাস্তা নয়, যেন বিপজ্জনক পথে পরিণত গুমড়া–দিগরখাল ৬নং জাতীয় সড়ক।
বেহাল রাস্তার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যানচালকসহ যাত্রীরা।
রাস্তার পুকুরসম গর্তে বাড়ছে দুর্ভোগ, দুর্ঘটনার আশঙ্কা।
National Highway উন্নয়ন সংস্থা NHIDCL-এর বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ স্থানীয়দের।
কাছাড় জেলার গুমড়া থেকে দিগরখাল পর্যন্ত ৬ নং National Highwayএর বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্রমেই বাড়ছে উদ্বেগ। গুরুত্বপূর্ণ এই সড়ক এখন কার্যত ছোট-বড় গর্তে ঝাঁঝরা হয়ে পড়েছে, যার ফলে প্রতিদিন চরম দুর্ভোগের মুখে পড়ছেন সাধারণ মানুষ।
দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত, যা এখন প্রায় পুকুরের আকার নিয়েছে। কোথাও কোথাও রাস্তার আসল অংশ চেনাই কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ফলে যানবাহন চালানো তো দূরের কথা, হেঁটেও চলাচল করা কঠিন হয়ে উঠছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, এই রাস্তা দিয়ে যাতায়াত এখন একপ্রকার ঝুঁকিপূর্ণ অভিজ্ঞতায় পরিণত হয়েছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে রাতের অন্ধকারে বা বৃষ্টির সময় গর্তগুলো চোখে না পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
প্রতিদিন এই সড়ক দিয়ে স্কুল-কলেজ পড়ুয়া, অফিসযাত্রী থেকে শুরু করে পণ্যবাহী যানবাহন চলাচল করে। কিন্তু গর্ত এড়িয়ে চলতে গিয়ে প্রায়ই যানজট তৈরি হচ্ছে। অনেক সময় হঠাৎ ব্রেক বা দিক পরিবর্তনের কারণে ছোটখাটো দুর্ঘটনার পরিস্থিতিও তৈরি হচ্ছে বলে জানান স্থানীয়রা।
সবচেয়ে উদ্বেগের বিষয়, দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো মেরামতির কাজ শুরু হয়নি। এই নিয়ে জাতীয় সড়ক উন্নয়ন সংস্থা NHIDCL-এর বিরুদ্ধে স্পষ্ট উদাসীনতার অভিযোগ তুলেছেন বাসিন্দারা। তাদের দাবি, একাধিকবার প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে বিষয়টি তুলে ধরা হলেও তেমন কোনো ইতিবাচক পদক্ষেপ চোখে পড়েনি। ফলে প্রতিদিনের দুর্ভোগ যেন ক্রমেই বেড়েই চলেছে। এই অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয়রা। তাদের স্পষ্ট বার্তা, যদি শিগগিরই রাস্তা মেরামতের কাজ শুরু না হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা।

















Leave a Reply