করিমগঞ্জ জেলা কিষান কংগ্রেসের উদ্যোগে ধর্না কার্মসূচি শ্রীভূমিতে, বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে জেলাশাসকের কাছে জমা পড়ল স্মারকলিপি।

করিমগঞ্জ জেলার ৩টি জ্বলন্ত সমস্যার সমাধানের দাবি জানিয়ে কংগ্রেস নেত্রী তথা আইনজীবী হাসিনা রহমান চৌধুরীর নেতৃত্বে বৃহস্পতিবার জেলা সদরের ধর্না সেডে ভুক্তভোগীদের নিয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হয়। এদিনের ধর্না কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি তুলে ধরে স্লোগানে সরব করে তোলেন।
৩টি দাবির মধ্যে ছিল-
১) অবিলম্বে গান্ধাইমুখের নদী বাধ ভাঙ্গনের সংস্কার সাধন।
২) অবিলম্বে গান্ধাইমুখ PWD রাস্তা থেকে দিঘলপার হয়ে লামাবাহাদুরপুর রাস্তার মেরামত সহ সংস্কার সাধন।
৩) অবিলম্বে লামাবাহাদুরপুর Part-II এর কার্লভাট সাহ কাটাগ্রামের নদী বাধ ভাঙ্গন ও কাটাগ্রামের রাস্তার মেরামত সহ সংস্কার সাধন।
ধর্না কর্মসূচির পর জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর হাতে স্বাক্ষর-সমেত দাবি পত্র প্রদান করা হয়। জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী তাঁদের আশ্বস্ত করে জানান, তিনি বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখবেন। স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন কংগ্রেস নেত্রী তথা আইনজীবী হাসিনা রহমান চৌধুরী।
