আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার আসন্ন সফর ঘিরে উৎসাহের পরিবেশ শ্রীভূমি জেলায়। আগামী সোমবার শ্রীভূমি জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্বশর্মা! পাথারকান্দিতে নতুন বিজেপি কার্যালয় উদ্বোধন ও “মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যোমিতা অভিযান” কর্মসূচিতে যোগ দেবেন। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে পাথারকান্দির মুন্ডুমালা খেলার মাঠে।

আগামী ১ সেপ্টেম্বর, সোমবার সকাল ১০টায় তিনি অবতরণ করবেন পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েত হাইস্কুল মাঠে নির্মিত অস্থায়ী হেলিপ্যাডে। সেখান থেকে সরাসরি রওনা দেবেন নবনির্মিত পাথারকান্দি মন্ডল বিজেপি কার্যালয়ের উদ্বোধনে, যেখানে সকাল ১০টা ৫ মিনিট থেকে ১০টা ৩৫ মিনিট পর্যন্ত চলবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর সকাল ১০টা ৪৫ মিনিটে মুখ্যমন্ত্রী পৌঁছাবেন পাথারকান্দির মুন্ডুমালা খেলার মাঠে, যেখানে অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত“মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যোমিতা অভিযান” কর্মসূচি।এখানে তিনি আনুষ্ঠানিকভাবে প্রকল্পের সূচনা করবেন এবং মহিলাদের স্বনির্ভরতার দিকনির্দেশনা তুলে ধরবেন তাঁর বক্তব্যে। দুপুর ১২টা ১০ মিনিটে তিনি শ্রীভূমি সফর শেষ করে হেলিকপ্টারযোগে রওনা দেবেন শিলচর বিমানবন্দরের উদ্দেশ্যে। মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে এলাকাজুড়ে চাঙ্গা হয়ে উঠেছে রাজনৈতিক আবহ।
